A Redoan Rony Film • Eid Ul Fitr 2026

Domm: Until The Last Breath


দম সিনেমার ফার্স্ট লুক প্রকাশ | Domm First Look Video

Domm First Look

৮ মার্চ ২০২৬-এ প্রকাশ পেল বহুল আলোচিত বাংলা সিনেমা দম (Domm)-এর অফিসিয়াল ফার্স্ট লুক ভিডিও। ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

ফার্স্ট লুক ভিডিওটিতে খুব বেশি গল্প খুলে না বললেও, ভিডিওর ভিজ্যুয়াল, মুখভঙ্গি ও আবহ খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে স্পষ্ট বোঝা যায়—দম একটি টানটান উত্তেজনাপূর্ণ সিনেমা হতে যাচ্ছে। ফলে এটিকে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির লক্ষ্যে আসা একটি বড় প্রজেক্ট হিসেবে ধরে নেওয়া যায়।

ফার্স্ট লুক ভিডিওতে যা দেখা গেল

প্রকাশিত ভিডিওতে আফরান নিশোকে ক্লান্ত, উদ্বিগ্ন ও ভীতসন্ত্রস্ত আবহে দেখা গেছে। তাকে কিছু অস্ত্রধারী সৈনিক আটক করে নিয়ে যাচ্ছে। একটি বদ্ধ গুহার মাঝে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ সময় চোখ থেকে পানি ঝরতে দেখা যায়। পরক্ষণেই যুদ্ধের আবহ তৈরি হয়। এরপর চঞ্চল চৌধুরীকে রহস্যময় লুকে এগিয়ে আসতে দেখা যায়। ঠিক এমন সময় আফরান নিশো এক সৈনিককে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এদিকে পূজা চেরীকে বেশ চিন্তিত অবস্থায় মানুষের মাঝে হাঁটতে দেখা যায়। এরপর নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। অন্যদিকে আফরান নিশোকেও একটি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে দেখা যায়। পরক্ষণেই চারপাশে বোমা ফাটার শব্দ হয়। সব মিলিয়ে ভিডিওটি এমন অনেক প্রশ্ন তৈরি করে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ।

ফার্স্ট লুকের শেষ অংশে আফরান নিশোর একটি সংলাপ বিশেষভাবে দর্শকের দৃষ্টি কেড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়: “আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ।” তার এই সংলাপের মধ্যে লুকিয়ে থাকা রহস্য কী, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমার ট্রেলার মুক্তির আগ পর্যন্ত।

কেন এই ফার্স্ট লুক আলোচনায়

এই ফার্স্ট লুক ভিডিও প্রকাশের আগে দর্শকের মনে প্রশ্ন ছিল, আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে দম সিনেমায় দেখতে কেমন হবে। যদিও আফরান নিশোকে নিয়ে ইতিপূর্বে কয়েকটি পোস্টার প্রকাশ করা হয়েছিল। তবে এই ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রধান তিন তারকার লুক কেমন হবে। মূলত এ কারণেই এই ফার্স্ট লুক আলোচনায় এসেছে।

অফিসিয়াল ভিডিও দেখুন

অফিসিয়াল ভিডিও: নিচে দম সিনেমার প্রকাশিত ফার্স্ট লুক দেখুন।

শেষ কথা

দম সিনেমার ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। এখন দেখার বিষয়, সামনে টিজার, ট্রেলার বা গান প্রকাশের মাধ্যমে নির্মাতারা গল্পের কোন দিকগুলো সামনে আনেন। দম সিনেমার কাস্ট ও নতুন আপডেট জানতে আমাদের সাইটে নিয়মিত চোখ রাখুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *